Tuesday, November 23, 2010

আল্লাহ

আল্লাহ্ (আরবি: ﺍﷲ আল্ল্বাহ্‌) হল ইসলাম ধর্ম অনুযায়ী বিশ্বস্রষ্টার নাম। ইসলাম ধর্মমতে বিশ্বস্রষ্টা একজনই, আর তাঁর নামই আল্লাহ। তিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা ও প্রতিপালনকারী। ইসলাম ধর্ম বিশ্বাসের তিনটি প্রধান শাখার একটি হলো তাওহীদ‌‌ অর্থাৎ আল্লাহর একত্ববাদে বিশ্বাস। আল্লাহ পবিত্র কুরআনে তার একাত্ববাদ বা তাওহীদের ঘোষনা করেছেন। কুরআনের একটা বড় অংশের প্রতিপাদ্য বিষয়বস্তু হলো আল্লাহঃ- তাঁর পরিচয় ও ক্ষমতা।

মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ অনন্ত ও অসীম। সুতরাং আল্লাহর ব্যাপ্তি জানা, বুঝা ও উপলব্ধি করা মানুষের পক্ষে অসম্ভব। কিন্তু আল্লাহর ব্যাপ্তি সম্বন্ধে সামান্য ধারণা পাওয়া সম্ভব আল্লাহর গুণাবলী থেকে। আল্লাহর এক একটা গুণাবলী তাঁর এক একটা নাম। অসীম আল্লাহর নামের সংখ্যাও অসীম, কিন্তু মানুষকে জানানো হয়েছে মাত্র নিরানব্বইটি নাম। এই নামগুলোর প্রতিটির আগে 'আল' সংযুক্ত থাকার কারণে অর্থের ব্যাপ্তি বেড়ে তুলনারহিত তথা চূড়ান্ত হয়ে যায়। যেমন, আল্লাহর নাম 'রহমান' (দয়ালু) এর আগে 'আল' বসার কারণে এর অর্থ দাঁড়ায়, আল্লাহ অসীম দয়ালু, যেই দয়ার ভান্ডার কখনও শেষ হওয়া সম্ভব না এবং যাঁর থেকে বেশি দয়ালু হওয়া কারও পক্ষে সম্ভব নয়।
[সম্পাদনা] আল্লাহর কয়েকটি নাম
আল্লাহর নাম (আরবি) অর্থ
আল খবীর যিনি গোপন ও প্রকাশ্য, ঘটিত ও অঘটিত সবকিছু সম্বন্ধে অবহিত আছেন
আস সালাম ত্রুটিমুক্ত, সম্পূর্ণ, শ্রেষ্ঠত্বের চূড়ান্ত
আল ওয়াদুদ যিনি সীমাহীন ভাবে ভালোবাসেন এবং ভালোবাসা পান
আল মুমিন বিশ্বস্ত, ওয়াদা পালনকারী
আল হক্ক সত্য
আল হাই চিরঞ্জীব
আল গনী যাঁর কোন অভাব নেই
আল মুগনী যিনি সব ধরণের অভাব দূর করেন
আস সাবুর ধৈর্য্যধারণকারী
আল গাফুউর অসীম ক্ষমাশীল
আল মুইয সম্মান ও মর্যাদা দানকারী
আল দার শাস্তি দানকারী
আর রাহমান অনন্ত করুণাময়
আল কারিম অসীম দাতা
আস সুবহান সর্বত্রুটিমুক্ত বিধায় পরম পবিত্র

No comments:

Post a Comment