Saturday, January 29, 2011

খৃষ্টীয় নববর্ষ উদযাপন: শরিয়ত কি বলে

উৎসব পালন জাতি-ধর্ম নির্বিশেষে একটি সামগ্রিক ফিনমিনন। সুনির্দিষ্ট কোনো দিবসকে স্মরণীয় করে রাখার গভীর বাসনা থেকে, অথবা আনন্দ-উল্লাস প্রকাশ, কৃতজ্ঞতা ব্যক্ত করা ইত্যাদি থেকে জন্ম নেয় বর্ষান্তরে উৎসব পালনের ঘটনা।

আল্লাহ তাআলা মানুষের এ স্বভাবজাত বাসনা সম্পর্কে সুপরিজ্ঞাত। তাই তিনি তা প্রকাশের মার্জিত ও সম্মানজনক পদ্ধতি বিধিবদ্ধ করে দিয়েছেন। সৃষ্টিসংলগ্ন সামগ্রিক প্রজ্ঞাময়তা, পৃথিবীবক্ষে মানবপ্রজন্মের দায়দায়িত্ব, আল্লাহর ইবাদত ও দাসত্বের জিম্মাদারি ইত্যাদি বিবেচনায় রেখেই তিনি দিয়েছেন উৎসব পালনে সম্মানজনক বিধান। আনাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, ( রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। তাদের ক্রীড়া-উল্লাসের ছিল দুটি দিবস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,’এ দিবস দুটি কি? ‘ উত্তরে তারা বললেন,’ জাহেলী যুগে দিবস দুটি ক্রীড়া-উল্লাসে কাটাতাম।‘ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,’আল্লাহ তাআলা এ দিবস দুটির পরিবর্তে উত্তম দুটি দিবস তোমাদেরকে দিয়েছেন- ঈদুল আযহা ও ঈদুল ফিতর। [ আবু দাউদ, আহমদ] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রা. কে বললেন,’হে আবু বকর! প্রত্যেক জাতিরই উৎসব রয়েছে, আর এটা আমাদের উৎসব।‘[ বুখারি ]

মুসলিম উম্মাহর ঈদের সাথে আকিদা-বিশ্বাস ও জীবনাদর্শ সংমিশ্রিত, এবং তা বিজাতীয় সকল উৎসব থেকে সম্পূর্ণ ভিন্ন, আকার-প্রকৃতি, ধর্মসংলগ্নতা, জাতীয় অথবা পার্থিব যে ধরনেরই তা হোক না কেন।

পঁচিশে ডিসেম্বর থেকে পৃথিবীময় শুরু হয় খৃষ্টীয় উৎসব যা একত্রিশ ডিসেম্বর নববর্ষীয় মহোৎসবের মাধ্যমে শেষ হয়।

আর মুসলমানরা, সজ্ঞানে অথবা অবচেতনভাবে, আল্লাহ তাদেরকে যে সম্মান ও বৈশিষ্ট্য দিয়েছেন, তা বিশ্রুত হয়ে, এ উৎসবে অংশ নিয়ে থাকে।

বহু বিভিন্ন শরয়ি টেক্সট রয়েছে যা উম্মতে মুহাম্মদীর আলাদা বৈশিষ্ট্যের কথা স্পষ্টভাবে ব্যক্ত করে এবং অন্যান্য জাতি থেকে তাদেরকে যে স্বতন্ত্রিকতা ও উন্নত অবস্থান নিয়ে চলমান থাকতে হবে সে বিষয়ে দিকনির্দেশনা দেয়।

আর এতে আশ্চর্যের কিছু নেই। কেননা এ উম্মত সর্বশেষ ঐশীবার্তাবহক জাতি। যাদের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র গ্রন্থ হল হল মহাগ্রন্থ আল কুরআন।

আল্লাহ তাআলা এ উম্মতকে সর্বোচ্চ সৌন্দর্যে অভিষিক্ত করেছেন, যখন তিনি ঘোষণা দিয়েছেন: ( তোমরা হলে সর্বোত্তম উম্মত, যাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তোমরা ভালো কাজের নির্দেশ দেবে ও মন্দ কাজ থেকে বারণ করবে, আর আল্লাহর প্রতি ঈমান আনবে। ) সূরা আল ইমরান: ১১০

সে হিসেবে এ উম্মত হচ্ছে সর্বোত্তম উম্মত। মায়াবিয়া ইবনে হায়দা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,’ তোমরা সত্তর উম্মতের সংখ্যা পূর্ণকারী। আর তোমরা এ সত্তর উম্মতের মধ্যে সর্বোত্তম এবং আল্লাহর কাছে অধিক সম্মানিত। [ আহমদ, তিরমিযি, ইবনে মাযাহ ও হাকেম ] তিনি আরো বলেছেন,’জান্নাতবাসীদের একশত বিশ কাতার হবে, তন্মধ্যে এ উম্মত হবে আশি কাতার।‘ [ তিরমিযি, ইবনে মাযাহ ও আহমদ ] আবু হুরায়রা রা. হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ’আমরা কিয়ামত দিবসে শেষ ও শুরু, আমরা সর্বাগ্রে জান্নাতে প্রবেশকারী, যদিও তাদেরকে কিতাব দেয়া হয়েছে আমাদের পূর্বে, আর এসেছি তাদের পরে। তারা মতানৈক্য করেছে। তারা যে বিষয়ে মতানৈক্য করেছে আল্লাহ আমাদেরকে সে বিষয়ে সঠিক পথ দেখিয়েছেন। এটা সে দিবস যে দিবস সম্পর্কে তারা মতানৈক্য করেছে। আর আমাদেরকে আল্লাহ এ বিষয়ে হিদায়াত দিয়েছেন। অদ্যকার দিবস আমাদের। কালকেরটা ইহুদিদের এবং পরশু হল নাসারাদের।‘ [ বুখারি ও মুসলিম ]

ইবনে কাছীর র. বলেছেন,’ এই উম্মত উত্তম কাজে বিজয়ের ঝাণ্ডাবাহী। এ উম্মতের নবী হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর তাবৎ সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, রাসূলদের মধ্যে সমধিক সম্মানিত, আল্লাহ তাকে পরিপূর্ণ শরিয়ত দিয়ে পাঠিয়েছেন, যা অন্য কোনো রাসূলকে দেন নি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ ও পদ্ধতি অনুযায়ী অল্প আমল অন্যান্যদের অধিক আমল থেকেও উত্তম।‘ [ তাফসিরুল কুরআনিল আযীম, ২/৯৪ ]

শুদ্ধানুভূতির অভাব, ইমানী দুর্বলতা ইত্যাদির কারণে, বর্তমানযুগের কিছু মুসলমান যীশুখৃষ্টের জন্মতিথি ও নববর্ষের উৎসব ইত্যাদিতে অংশ নিয়ে থাকে, নাসারাদের বেশভূষা, তাদের ধর্মীয় চিহ্ন ইত্যাদি ব্যবহার করে থাকে, যেমন:

১. ডাক অথবা ইন্টারনেট যোগে শুভেচ্ছা বিনিময়।

২. নাসারাদের সাথে এসব উৎসব পালনে অংশ নেয়া, গির্জায়, হোটেলে, উন্মুক্ত মাঠে অথবা সেট্যালাইট চ্যানেলে।

৩. কৃস্টমাস ট্রি ক্রয়, শিশুদের কাছে প্রিয় বাবানোয়েলের পুতুল ক্রয়, ও ইত্যাদি গিফট হিসেবে নববর্ষের রাত্রিতে প্রদান।

৪. গান-বাজনা, নাচ, অশ্লীলতা, মদ্যপান, মোমবাতি জ্বালিয়ে তার আগুন নেবানো ইত্যাদি কর্মকাণ্ড যা উন্মুক্ত বা ঘরোয়াভাবে করা হয়।

এ উভয় উৎসব, অর্থাৎ যীশুখৃষ্টের জন্মতিথি এবং নববর্ষের উৎসব উভয়টাই উৎসব হিসেবে নেয়া মুসলমানেদের জন্য বৈধ নয়।

যীশুখৃষ্টের জন্মতিথি কুফরসর্বস্ব ধর্মীয় বৈশিষ্ট্যে অবগঠিত একটি দিবস, যেখানে ঈসা আ.কে ঐশিক গুণাবলিসর্বস্ব হওয়া, সৃষ্টিকর্তার মানুষের রূপ পরিগ্রহণ, ছেলে হিসেব আবির্ভাব, ফাঁসিকাষ্ঠে ঝুলে আত্মদান ইত্যাদি ভ্রান্ত বিশ্বাস বিশপ ও খৃষ্টীয় ধর্মগুরুদের কর্তৃক তুমুলভাবে প্রচার করা হয়।

আর দ্বিতীয় দিবসটি হল পার্থিবতা ও অশ্লীলতাসর্বস্ব, যাতে চর্চিত হয় বেলেল্লাপনা, বেহায়াপনা, পাশবিকতাপূর্ণ আচরণ, যা সর্বার্থে মনুষ্য উপযোগিতারহিত। মুমিনের কথা তো এখানে আসতেই পারে না।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে খুবই সচেতন ছিলেন। একটি ঘটনা থেকে এর সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এক ব্যক্তি বুওয়ানা নামক জায়গায় উট যবেহ করার মান্নত মানল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল,’আমি বুওয়ানায় একটি উট যবেহ করার মান্নত করেছি। প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,’ সেখানে কি জাহেলীযুগের কোনো মূর্তি পূজা হত? তারা বললেন,’ না।‘ তিনি বললেন,’সেখানে কি তাদের কোনো উৎসব হত? ‘ তারা বললেন,’ না।‘ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,’তোমার মান্নত পুরন করো। আর জেনে রাখো, আল্লাহর বিরুদ্ধাচরণ হয় এমন মান্নত পূর্ণ করতে নেই এবং এমন মান্নতও পুরন করতে নেই মানুষ যার অধিকার রাখে না।‘ [ আবু দাউদ ]

আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রা. থেকে বর্ণিত, তিনি বলেন,’যে ব্যক্তি মুশরিকদের দেশে বাড়ি তৈরি করল, তাদের উৎসব-দিবস পালন করল এবং এ অবস্থায় সে মারা গেল, তবে তার হাশর-নশর তাদের সাথেই হবে। [ সুনানে বাইহাকি ৯/২৩৪ ]

এধরনের উৎসব পালন অবৈধ হওয়ার কারণ বাহ্যিক ধরন-ধারণে সাদৃশ্যগ্রহণ ও আন্তর বিশ্বাস এদুয়ের মাঝে গভীর সম্পর্ক রয়েছে। শায়খুল ইসলাম ইবেন তাইমিয়া র. তার প্রসিদ্ধ গ্রন্থ ( ইকতেযাউসিরাতিল মুসতাকিম মুখালাফাতু আসহাবিল জাহীম) - এ বলেন,’সিরাতুল মুসতাকীম হৃদয়ে অবস্থিত আন্তর বিষয়; যেমন আকিদা-বিশ্বাস, ইচ্ছা ইত্যাদি এবং বাহ্যিক বিষয়; যেমন কথা-কাজ, হতে পারে তা ইবাদত, হতে পারে তা খাবার, পোশাক, বিবাহ-শাদি, বাড়ি-ঘর, সম্মিলন ও বিচ্ছেদ, সফর-আরোহণ ইত্যাদি সংক্রান্ত। এইসব আন্তর ও বাহ্যিক বিষয়ের মাঝে সম্পর্ক রয়েছে। কেননা হৃদয়জগতে যে অনুভূতি আন্দোলিত হয় তা বিভিন্নভাবে বাহ্যদৃশ্যে রূপায়িত হতে বাধ্য, আবার বাহ্যিক কাজকর্মও হৃদয়ে তৎসংলগ্ন অনুভূতি জাগ্রত করে থাকে।

আর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হিকমতসহ, যা হল তাঁর সুন্নত ও আদর্শ, এবং তিনি তাঁর জন্য বিধিবদ্ধ করেছেন সুনির্দিষ্ট পথ ও পদ্ধতি। এই হিকমতের একটি হল যে তিনি রাসূলের জন্য এমন কথা ও কাজ বিধিবদ্ধ করেছেন, যা অভিশপ্তদের পথ থেকে সম্পূর্ণ আলাদা। অতঃপর তিনি বাহ্যিক বেশভূষায় তাদের উল্টো করতে বলেছেন, যদিও অনেকের কাছে বাহ্যত এতে কোনো বিচ্যুতি মনে হয় না। তিনি এরূপ করেছেন কয়েকটি কারণে। কারণগুলোর একটি হল, বাহ্যিক বেশভূষায় সাদৃশ্যগ্রহণ, যে সাদৃশ্য গ্রহণ করল এবং যার সাদৃশ্য গ্রহণ করা হল, এদুজনের মাঝে ধরন-ধারণে একটা সম্পর্ক কায়েম করে দেয়, যা আমল-আখলাকে সম্মতিজ্ঞাপন পর্যন্ত নিয়ে যায়। এ বিষয়টি সহজেই অনুমেয়; যে ব্যক্তি আলেমদের পোশাক গ্রহণ করে সে নিজেকে আলেমদের সাথে সম্পৃক্ত বলে অনুভব করতে থাকে। আর যে ব্যক্তি সৈনিকদের পোশাক পরে তার হৃদয়ে সৈনিকসংলগ্ন ভাব জন্মে। তার মেজাজও সৈনিকতুল্য হয়ে যায়। যদি না এ পথে কোনো বাধা থাকে।‘ ইবনে তাইমিয়া র. আরো বলেন,’ এ হিকমতের মধ্যে আরেকটি হল, বাহ্যিক ক্ষেত্রে উল্টো করা ভিন্নতা ও বিচ্ছেদ সৃষ্টির কারণ হয়, যা করলে আল্লাহ নারাজ হন এবং যা কিছু পথহারা করে দেয় তা থেকে দূরে রাখে এবং হিদায়াতপ্রাপ্ত ও আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্তদের প্রতি আগ্র্র্রহী করে। আর এর দ্বারা মুমিন ও আল্লাহর শত্রুদের মাঝে সম্পর্কচ্ছেদের যে বিধান আল্লাহ তাআলা রেখেছেন তা বাস্তবায়িত হয়। আর হৃদয় যত বেশি জাগ্রত থাকবে, প্রকৃত ইসলাম সম্পর্কে জ্ঞানের অধিকারি হবে- এখানে প্রকৃত ইসলাম বোজাচ্ছি, সাধারণভাবে মুসলমানতুল্য বেশভূষা ও বিশ্বাস পালনের কথা বলছি না।- ততোই বাহ্যত ও বিশ্বাসগতভাবে ইহুদি নাসারাদের থেকে আলাদা থাকার অনুভূতি পূর্ণতা পাবে। আর তাদের আচার-অভ্যাস, যা অনেক মুসলমানের মধ্যেই পাওয়া যায় তা থেকে দূরে থাকার মানসিকতা তৈরি হবে। উল্লিখিত হিকমতের মধ্যে আরেকটি হল, প্রকাশ্য বেশভূষায় সাদৃশ্যগহণ বাহ্যত মিলমিলাপ ও সংমিশ্রণ-সম্মিলন ঘটানোর কারণ হয়। হেদায়াতপ্রাপ্ত মুমিন এবং অভিশপ্তদের মাঝে ভিন্নতা ও বৈশিষ্ট্যের দেয়াল উঠে যায়। ধর্মীয় বিষয়ে নয় বরং সাধারণ ক্ষেত্রে তাদের সাদৃশ্যগ্রহণের বিষয়টি যদি এরূপ হয়, তাহলে যেসব বিষয় বিজাতীদের কাফের হওয়ার কারণ সেসব বিষয়ের ক্ষেত্রে তাদের অনুকরণের পাপ-অপরাধ তাদের পাপের মাত্রানুযায়ী নির্ধারিত হবে। এই মূলনীতিটি সবাইকে অনুধাবন করতে হবে।‘ [ ১/৮০-৮২ ]

ইমানাদৃপ্ত স্পর্শকাতর মন ও তাওহীদী ভাবাদর্শে জাগ্রত হৃদয় ব্যতীত এসব অর্থ ও ভাব হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। আর যারা তথাকথিত ধার্মিক, যাদের ইমানী অনুভূতি কদর্যতায় আক্রান্ত, এসব কথা তাদের কাছে অর্থহীন। বিজাতির সাদৃশ্যগ্রহণ এদের কাছে আদৌ কোনো গুরুত্বের বিষয় নয়। তারা নির্দ্বিধায় অভিবাদন-শুভেচ্ছা বিনিময় করে যায়। তারা এসব উৎসব অনুষ্ঠানে অবলীলায় আমোদ স্ফূর্তি প্রকাশ করে যায়।

ইবনুল কাইয়েম র. আহকামু আহলিয্ যিম্মাহ ( যিম্মিদের বিধান) গ্রন্থে বলেন,’ বিজাতিদের নিজস্ব কুফুরি নিদর্শনকেন্দ্রিক কোনো উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময়, যেমন তাদের ধর্মীয় উৎসব বা রোজার সময় বলা,’শুভ উৎসব ‘ অথবা ’এ উৎসবে আপনি আনন্দ-আপ্লুত হোন, ‘ ইত্যাদি। এ ধরনের শুভেচ্ছাবার্তা প্রদানকারী যদি কুফর থেকে পবিত্র থাকে তাহলে তা হারাম বলে বিবেচিত হবে। এটা ক্রসচিহ্ন সিজদাকারীকে শুভেচ্ছা প্রদানের মতোই। এটা বরং আল্লাহর কাছে অধিক পাপ বলে পরিগণিত। এটা আল্লাহর কাছে মদ্যপান, মানবহত্যা, যিনা ইত্যাদির চেয়েও অধিক ঘৃণিত। দীন-ধর্মে যাদের কোনো অংশ নেই তারাই এসব কর্মে লিপ্ত হয়ে থাকে। তারা কত ঘৃণার কাজ করছে তারা নিজেরাই জানে না। যে ব্যক্তি কোনো পাপীকে পাপকর্ম সম্পাদনের পর শুভেচ্ছা জানাল, অথবা কোনো বিদআতপন্থীকে বিদআতকর্ম সম্পাদনের পর শুভেচ্ছা জানাল সে আল্লাহর ঘৃণা ও রোষের উপযোগী হল। [ আহকামু আহলিয্ যিম্মা:২০৫-২০৬ ]

উপদেশ দান ও অন্যের জন্য কল্যাণ কামনা

আন নাসীহা বা নসীহত শব্দের অর্থ হল: উপদেশ দেয়া, কল্যাণ কামনা করা। যার কল্যাণ কামনা করা হয় তাকেই উপদেশ দেয়া হয়। এ অধ্যায়ে নসীহত অর্থ হল, কল্যাণ কামনা। নসীহতের বিপরীত হল: ধোঁকাবাজী, প্রতারণা, খেয়ানত, ষড়যন্ত্র, হিংসা-বিদ্বেষ ইত্যাদি।

মানুষের বিবাদ মমাংসা করাও একটি নসীহত।

আল্লাহ তাআলা বলেন:

‍মুমিনগণ পরস্পর ভাই অতএব, তোমাদের ভাইদের মধ্যে সংশোধন-মীমাংসা করে দাও। (সূরা আল হুজুরাত, আয়াত: ১০)

আল্লাহ তাআলা কুরআন মজীদে নূহ আলাইহিস সালামের বক্তব্য উল্লেখ করেছেন, নূহ আলাইহিস সালাম বলেছিলেন :

আমি তোমাদের উপদেশ দেই ও কল্যাণ কামনা করি। (সূরা আল আরাফ, আয়াত : ৬২)

আল্লাহ তাআলা আল কুরআনে নবী হূদ আলাইহিস সালাম-এর বক্তব্য উল্লেখ করেছেন। হূদ আলাইহিস সালাম বলেছিলেন:

আমি তোমাদের জন্য বিশ্বস্ত কল্যাণকামী- উপদেশ দাতা। (সূরা আল আরাফ, আয়াত : ৬৮)

উল্লেখিত আয়াতসমূহ থেকে শিক্ষা ও মাসায়েল:

এক. ঈমানদারগণ একে অপরের ভাই। তাই তারা অবশ্যই পরস্পরের কল্যাণ কামনা করবে। এক ভাই তার অপর ভাইয়ের জন্য অকল্যাণ কামনা করে না বা করতে পারে না কখনো।

দুই. সত্যিকার ভ্রাতৃত্ব হবে দীনি ভ্রাতৃত্ব। এটি রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্বের চেয়ে গুরুত্বপূর্ণ। রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্বের মধ্যে যদি দীন না থাকে তবে সেটা আল্লাহর কাছে কোন ভ্রাতৃত্ব বলে স্বীকৃতি পায় না।

তিন. মুসলিমরা যখন একে অপরের ভাই, তখন তাদের মধ্যে মীমাংসা করে দেয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। এটা কল্যাণকামিতার একটি দিক।

চার. সকল নবীই মানবতার কল্যাণ কামনা করেছেন। এ জন্য কল্যাণকামিতাই হল আসল ধর্ম।

হাদীস –১.

1- عن أَبِي رُقيَّةَ تَميمِ بنِ أَوْس الدَّارِيِّ رضي اللَّه عنه أَنَّ النَّبِيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ: « الدِّينُ النَّصِيحَةُ » قُلْنَا : لِمَنْ ؟ قَالَ « للَّه وَلِكِتَابِهِ ولِرسُولِهِ وَلأَئمَّةِ المُسْلِمِينَ وَعَامَّتِهِمْ » رواه مُسْلم .

আবু রুকাইয়া তামীম ইবনে আউস আদ দারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: ধর্ম হল নসীহত বা কল্যাণকামিতা। আমরা বললাম, কার জন্য কল্যাণ কামনা? তিনি বললেন: আল্লাহ তাআলা, তাঁর কিতাব, তাঁর রাসূল এবং মুসলমানদের নেতৃবর্গ ও সাধারণ মুসলমানদের জন্য। (মুসলিম)

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল:

এক. ইসলাম ধর্মের মূল কথা হল অপরের কল্যাণ কামনা। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধর্ম হল কল্যাণ কামনা করা।

দুই. পাঁচ প্রকার সত্ত্বার জন্য কল্যাণ কামনা করতে হবে।

প্রথমত: আল্লাহ তাআলার জন্য কল্যাণ কামনা। প্রশ্ন হতে পারে আমরা মানুষ হয়ে মহান আল্লাহ –যিনি সকল কল্যাণের স্রষ্টা ও মালিক- তাঁর জন্য কিভাবে কল্যাণ কামনা করব?

আল্লাহর জন্য কল্যাণ কামনা হল: তাকে সর্ব বিষয়ে প্রভু-পালনকর্তা বলে স্বীকার করা। তাকে ছাড়া আর কারো ইবাদত না করা। তাঁর উপর বিশ্বাস স্থাপন করা। তাঁর সাথে কোন কিছুকে শরীক-সমকক্ষ জ্ঞান না করা। তাঁর গুণাবলিগুলো অবিকৃতভাবে বিশ্বাস করা। তাঁর আদেশগুলো মেনে চলা। নিষেধগুলো বর্জন করা। তাঁর জন্য বন্ধুত্ব, তাঁর জন্য শত্রুতা পোষণ করা। তাঁর নেআমাতসমূহের শোকরিয়া আদায় করা।

দ্বিতীয়ত: আল্লাহর কিতাবের জন্য জন্য কল্যাণ কামনা হল : আল কুরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ বলে বিশ্বাস করা। তা অবিকৃত বলে বিশ্বাস রাখা। তেলাওয়াত বা অধ্যায়ন করা। এবং জীবনের সর্বক্ষেত্রে তা বাস্তবায়ন করা।

তৃতীয়ত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর জন্য কল্যাণ কামনা হল: মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলার রাসূল বলে বিশ্বাস করা, তাঁর আদেশ, নির্দেশ ও আদর্শ অনুসরণ করা, তাঁকে ভালবাসা।

চতুর্থত: মুসলমানদের নেতা ও ইমামদের জন্য কল্যাণ কামনা হল : তাদের আনুগত্য করা, সত্য প্রতিষ্ঠায় তাদের সাহায্য করা, তাদের বিরুদ্ধে বিদ্রোহ না করা, তাদের সংশোধনের জন্য চেষ্টা করা ও উপদেশ দেয়া, তাদের জন্য দুআ করা।

পঞ্চমত: সাধারণ মুসলিমদের জন্য কল্যাণ কামনা হল: জাগতিক ও ধর্মীয় ব্যাপারে তাদের উপদেশ ও নির্দেশনা দেয়া, তাদের পারস্পারিক বিবাদ মীমাংসা করে দেয়া, তাদের সকল ভাল কাজে সহযোগিতা করা, তাদের দোষত্রুটি গোপন রাখা, নিজের জন্য যা পছন্দ তা তাদের জন্যেও পছন্দ করা, সহমর্মিতার সাথে তাদের ভাল কাজের আদেশ করা আর অন্যায় থেকে বিরত রাখা, তাদের জন্য দুআ করা।

হাদীস –২.

2- عَنْ جرير بْنِ عبدِ اللَّه رضي اللَّه عنه قال : بَايَعْتُ رَسولَ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم عَلى : إِقَامِ الصَّلاَةِ ، وإِيتَاءِ الزَّكَاةِ ، وَالنُّصْحِ لِكلِّ مُسْلِمٍ . متفقٌ عليه .

জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে শপথ (বাইআত) গ্রহণ করেছি নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সকল মুসলমানের জন্য কল্যাণ কামনা ও উপদেশ দেয়ার। (বুখারী ও মুসলিম)

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েল:

এক. বাইয়াত হল, হাতে হাত রেখে শপথ করা। জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনটি বিষয়ে রাসূলের হাতে হাত রেখে শপথ করেছেন। বিষয় তিনটি হল: নামাজ, যাকাত ও প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা।

দুই. ইসলামের প্রতি একনিষ্ঠ মুসলিম সর্বদা অপর মুসলিমের জন্য কল্যাণ কামনা করে থাকে। কিন্তু মুনাফিক অপর মুসলিমের জন্য কল্যাণ কামনা করে না।

হাদীস –৩.

3- الثَّالثُ : عَنْ أَنَس رضي اللَّه عنه عن النبيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قال : « لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ » متفقٌ عليه .

আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করবে যা নিজের জন্য করে। (বুখারী ও মুসলিম)

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েল:

এক. কল্যাণ কামনার একটি দিক হল, নিজের জন্য যা পছন্দ করবে তা অপরের জন্যও পছন্দ করা। যদি কারো মধ্যে এ গুণটি অর্জন না হয় তাহলে সে অপরের জন্য কল্যাণকামি বলে বিবেচিত হবে না। কল্যাণ কামনার নামই তো দীন। এ গুণটি না থাকলে এমনকি সত্যিকার ঈমানদার বলেও গণ্য হবে না। তাই হিংসুক ব্যক্তি কখনো কল্যাণকামি হতে পারে না। কারণ, সে অন্যের কল্যাণ হোক তা চায় না। সে সর্বদা নিজের কল্যাণ চায়।

দুই. যে ব্যক্তি সর্বদা নিজের স্বার্থের জন্য কাজ করে সে কল্যাণকামি হতে পারে না। তাই স্বার্থপরতা কল্যাণ কামনার পথে একটি বড় বাধা। যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তা পছন্দ না করলে সে-ই স্বার্থপর। এ গুণটি অর্জন করা অত্যন্ত কঠিন। মুসলিম জীবনে এ গুণটির অভাব সবচেয়ে বেশী। এ গুণটি না থাকার কারণে আমরা সর্বক্ষেত্রে সমস্যার সম্মুখীন হই। অথচ এ গুণটিকে ঈমানের সাথে যুক্ত করা হয়েছে। এটি ঈমানের একটি অতি গুরুত্বপূর্ণ শাখা। আল্লাহ তাআলা সকল মুসলিমকে এ গুণটি অর্জন করার তাওফীক দান করুন।

ক্রোধ থেকে পরিত্রাণের উপায়

عن أبي هريرة- رَضِيَ اللهُ عَنْهُ- أَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِيُّ- صَلّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ: أوْصِنِيْ قَالَ : لَا تَغْضَبْ، فَرَدَّدَ مِرَارًا، قَالَ : لَا تَغْضَبْ. رواه البخاري (৫৬৫১)

আবু হুরাইরা রা. বর্ণনা করেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর দরবারে এসে বললেন, আমাকে কিছু উপদেশ দিন। রাসূল বললেন, ক্রুদ্ধ হয়ো না। সে ব্যক্তি বারংবার উপদেশ চাইলে রাসূল (একই উত্তর দিয়ে) তাকে বললেন, ক্রদ্ধ হয়ো না। বোখারি-৫৬৫১
আভিধানিক ব্যাখ্যা

أَنَّ رَجُلاً তিনি ছিলেন রাসূলের বিশিষ্ট সাহাবি জারিয়া বিন কুদামাহ রা.।
لَا تَغْضَبْ অর্থাৎ, যে সকল কারণে রাগ আসে সেগুলো থেকে দূরে থাক।
، فَرَدَّدَ مِرَارًا সে ব্যক্তি বারংবার প্রশ্ন করে এ প্রত্যাশা করছিলেন যে, আরো অধিক উপকারী ও ব্যাপক কোন বিষয় রাসূল তাকে জ্ঞাত করাবেন। কিন্তু রাসূল সাল¬াল¬াহু আলাইহি ওয়াসাল¬াম অন্য কিছু না বলে একটি উপদেশের উপরেই ক্ষান্ত রইলেন।
হাদিসের শিক্ষণীয় বিষয়

(১) উলে¬খিত হাদিসটি রাসূলের ‘জামিউল কালাম’- এর মধ্য থেকে অন্যতম। সংক্ষিপ্ত শব্দে যাতে ব্যাপক অর্থময় মর্মের বিস্তার করা হয়। বিজ্ঞ আলেমগণ এ হাদিসের সুদীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন। কেননা এতে অনেক শিক্ষণীয় বিষয়, সূক্ষ্মতা ও গোপন রহস্য লুকিয়ে আছে। প্রতিটি মুসলমানের উচিত নবী রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যে দিকনির্দেশনা দিয়েছেন তা অনুসরণ ও জীবনে পূর্ণ বাস্তাবায়ন করা।
(২) ক্রোধ হল মানুষ্য চরিত্রের এক অস্বাভাবিক অবস্থা। যা সুনির্দিষ্ট কারণে হয়ে থাকে। এই ক্রোধের পরিণতি অত্যন্ত ভয়াবহ। ক্রোধ বিষয়ে মানুষের যেমন বিভিন্ন অবস্থান রয়েছে, তেমনিভাবে এ বিষয়ে ইসলামেরও দিক নির্দেশনা দিয়েছে নানাভাবে। মানুষের উচিত এ গুলোকে ভালোভাবে অবলোকন করা, এবং সঠিক ও যথাযথ উপায়ে প্রয়োগ করা।
ক্রোধের প্রকার

ক্রোধ বিভিন্ন প্রকার। নিম্নে তার সার বর্ণনা করা হল।

(ক) প্রশংসনীয় ক্রোধ : যেমন আললাহর প্রতি মহব্বত পোষণকারী কোন মুসলিম যখন আললাহদ্রোহী কোন কাজ হতে দেখে, তখন সে ক্রুদ্ধ হয়। এই ক্রোধ প্রশংসনীয়। এমন ব্যক্তি আললাহর নিকট পুরস্কৃত হবে। আললাহ তাআলা বলেন—
ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ حُرُمَاتِ اللَّهِ فَهُوَ خَيْرٌ لَهُ عِنْدَ رَبِّهِ
এটাই বিধান। আর কেউ আললাহর সম্মানযোগ্য বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে পালনকর্তার নিকট তা তার জন্য উত্তম। সূরা হজ : ৩০

(খ) নিন্দনীয় ক্রোধ: এ এমন ক্রোধ যা হতে রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন। যেমন নিজের অন্যায় দাবী প্রতিষ্ঠা করার জন্য ক্রুদ্ধ হওয়া। এ প্রকারের ক্রোধান্ধ ব্যক্তি আললাহর নিকট ঘৃণিত।
(গ) স্বভাবগত ক্রোধ: যেমন কারো স্ত্রী তার কথা অমান্য করলে সে ক্রুদ্ধ হয়, এই প্রকারের ক্রোধ হালাল, কিন্তু এর কু-পরিণামের কারণে এই ক্রোধ থেকেও বারণ করা হয়েছে। একে রাসূলের নিষিদ্ধ ক্রোধের অন্তর্ভুক্ত করা হয়েছে।
ক্রোধের কতিপয় কারণ

(ক) স্বভাবগত ক্রোধ
(খ) অহংকারের ফলে উদ্ভূত ক্রোধ
(গ) ব্যক্তিত্ব ও নেতৃত্বের লালসা জনিত ক্রোধ
(ঘ) অনর্থক কলহ বশত: ক্রোধ
(ঙ) অত্যধিক হাসি মজাক ও ঠাট্টা বিদ্রƒপ জনিত ক্রোধ
ক্রোধের পরিণাম খুবই অমঙ্গলজনক

(ক) ক্রোধ বুদ্ধিমান ব্যক্তির বুদ্ধি নির্ভুলভাবে প্রয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ফলে উত্তেজনার বশীভূত হয়ে অন্যায়ের নির্দেশ প্রদান করে। অত:পর যখন ক্রোধ থেমে যায়, তখন এর জন্য লজ্জিত হয়। যেমন কেউ ক্রোধে অস্থির হয়ে স্ত্রীকে তালাক দিয়ে ফেলল। বা নিজ সন্তানকে অথবা আপনজনকে এমন প্রহার করল যে, সে রক্তাক্ত হয়ে গেল। এহেন ক্রোধের কারণে নিশ্চয় পরবর্তীতে সে লজ্জিত হবে।
(খ) ক্রোধান্ধ ব্যক্তি থেকে মানুষ পলায়ন করে, বর্জন করে তার আশপাশ। ফলে সে কখনো মানুষের শ্রদ্ধা ও আন্তরিকতা লাভ করতে পারে না, বঞ্চিত হয় মানুষের সু-দৃষ্টি হতে। বরং সব সময় মানুষের নিকট সে ঘৃণিত হয়ে থাকে।
(গ) ক্রোধ হল মানুষের মাঝে শয়তানের প্রবেশদ্বার। এ পথে প্রবেশ করে মানুষের জ্ঞান বুদ্ধি নিয়ে সে খেলা করে।
(ঘ) ক্রোধ পাপ কাজের দ্বার উন্মুক্তকারী।
(ঙ) ক্রোধ সমাজে বিরাজমান পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দ্যকে ভেঙে দিয়ে বিশৃঙ্খলা ও অমানবিকতা সৃষ্টি করে।
(চ) ক্রোধ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কেননা অত্যধিক ক্রোধ মস্তিষ্ক—যা সম্পূর্ণ শরীরের নিয়ন্ত্রক—এর উপর আঘাত হানে। ফলে তা বহু মূত্র, রক্তের বায়ুচাপ, ও হার্টের দুর্বলতাসহ অনেক রোগের কারণ হয়।
(জ) ক্রোধের পরিণামফল হল, নিজের সম্পদ ধ্বংস করা ও মানুষের রোষানলে পতিত হওয়া।
এই ক্ষতিকর ক্রোধ থেকে পরিত্রাণের উপায়

(ক) যে সমস্ত কারণে মানুষ ক্রুদ্ধ হয় সেগুলো থেকে দূরে থাকা।

(খ) মুখ ও অন্তর দ্বারা আললাহর জিকির করা। কেননা, ক্রোধ হল শয়তানের কু-প্রভাবের বিষক্রিয়া।

তাই যখন মানুষ আললাহর জিকির করে তখন শয়তানের প্রভাব মুক্ত হয়ে যায়। আললাহ বলেন—
الَّذِينَ آَمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল¬াহর জিকির দ্বারা শান্তি লাভ করে , জেনে রাখ আললাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। রা’দ : ২৮
(গ) ক্রোধ পরিত্যাগ ও মানুষকে ক্ষমার সওয়াবের কথা স্মরণ করা। এ প্রসঙ্গে মহান আললাহ বলেন—
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ. الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ. ﴿آل عمران : ১৩৩-১৩৪﴾
তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে, আসমান জমিন, যা তৈরি করা হয়েছে মুত্তাকীদের জন্য। যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সম্বরণ করে, আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুত: আললাহর সৎকর্মশীলদেরকেই ভালোবাসেন। আলে ইমরান : ১৩৩, ১৩৪
রাসূল বলেন—
لا تغضب و لك الجنة.
ক্রুদ্ধ হয়ো না, প্রতিদানে তোমার জন্য জান্নাত। যাদুদ দায়িয়াহ : ৪৯

(ঘ) ক্রোধের মন্দ পরিণতির কথা স্মরণ করা। ক্রোধান্ধ ব্যক্তি যদি ক্রুদ্ধ অবস্থায় নিজ অশোভণীয় বিকৃত আকৃতি দেখতে পেত তাহলে লজ্জায় তখনি ক্ষান্ত হয়ে যেত।

(চ) ক্রুদ্ধ ব্যক্তির অবস্থার পরিবর্তন করা, যে অবস্থায় ছিল তার পরিবর্তে অন্য অবস্থা গ্রহণ করা।

(ছ) ওজু করা, তা এই জন্য যে ক্রোধ হল শয়তানের পক্ষ থেকে। আর শয়তান আগুনের তৈরি। আর আগুন পানি দ্বারা নির্বাপিত হয়ে যায়। এ প্রসঙ্গে রাসূলের সুস্পষ্ট বাণী রয়েছে।

(জ) যখন ক্রোধ আসবে, তখন أعوذ بالله من الشيطان الرجيم পড়ে নিবে। কেননা মানুষ শয়তানের প্রভাবে ক্রোধাক্রান্ত হয়, যখন সে উক্ত বাক্য পাঠ করে তখন শয়তান পিছু হটে যায়, যেমন হাদিসে আছে—
أن رجلان استبا عند النَّبِيُّ- صَلّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ- وأحدهما يسب صاحبه، قد احمر وجهه، فقال النبي صلى الله عليه وسلم: إني لأعلم كلمة لو قالها لذهب عنه ما يجد، لوقال أعوذ بالله من الشيطان الرجيم. رواه البخاري(৫৬৫০)
দ্ইু ব্যক্তি রসুলের সামনে একে অন্যকে কটু বাক্য বলছিল। তাদের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ -সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি এমন বাণী সম্পর্কে অবগত, যদি সে তা পাঠ করত, তবে তার ক্রোধ দূরীভূত হত। যদি সে আউযু বিল¬লাহি মিনাশ শায়তানির রাজিম বলত, তবে তার ক্রোধ দূর হয়ে যেত। বোখারি : ৫৬৫০

(৭) মোমিনের বিশেষ গুণ হল সে সব সময় উভয় জগতের মঙ্গলজনক কাজে সচেষ্ট থাকে, যেমন হাদিসে বর্ণিত ব্যক্তি উপদেশের জন্য রাসূলের উপস্থিতিকে সুবর্ণ সুযোগ মনে করে রাসূল থেকে বারংবার উপদেশ চাচ্ছিলেন, যা তার জীবনের পাথেয় হবে। বর্তমান যুগে আললাহর পথে আহ্বায়ক ও আলেম সম্প্রদায়ের উপস্থিতি আললাহর অনুগ্রহ মনে করে তাদের শিক্ষা, আদেশ ও উপদেশ থেকে উপকৃত হওয়া উচিত।

চার ইমাম এবং সুন্নাহ সম্বন্ধে তাঁদের দৃষ্টিভঙ্গি

সময়ের সাথে সাথে মুসলিমদের মাঝে ফিক্‌হের চারটি ধারা জন্ম নেয় এবং বিস্তার লাভ করে ৷ আজ পর্যন্ত ঐ চারটি মাযহাবের প্রচুর প্রভাব পরিলতি হয় ৷ এই মাযহাবগুলি হহ্ছে:

১) হনাফী মাযহাব - এই মাযহাবের সূত্রপাত ঘটে কুফায়, যেখানে আবদুল্লাহ ইবন মাসউদ (রা.) এবংআলী ইবন আবু তালিব (রা.) এর মত সাহাবীরা বসবাস করতেন ৷ আবু হানিফা আল নু’মান ইবন সাবিতের (৮০ - ১৫০ হিজরী) নাম অনুসারে এই মাযহাব, হানাফী মাযহাব নামে পরিচিত ৷ ইসলামের ইতিহাসে তাঁকে সর্বকালের বৃহত্তম ফিক্‌হ শাস্ত্রবিদদের একজন বলে সবাই স্বীকৃতি দিয়ে থাকেন ৷ আবু হানিফার সাথে তাঁর শিষ্য আবু ইউসুফ, মুহাম্মাদ আল হাসান এবং জাফর - এঁরা সবাই এই মাযহাবের গঠন ও বিকাশে বিশেষ ভূমিকা রাখেন ৷ আধুনিক পাকিস্তান, ভারত, তুরস্ক, প্রাক্তন সাভিয়েত ইউনিয়নভুক্ত মুসলিম রাষ্ট্রগুলো এবং পৃথিবীর অন্যান্য স্থানে আজও হানাফী মাযহাব প্রাধান্য বিস্তার করে আছে ৷

২) মালিকী মাযহাব - এই মাযহাবের বিকাশ ঘটে নবীর (সা.) শহর মদীনায়, যেখানে তাঁর অনেক সাহাবী বসবাস করতেন ৷ এই মাযহাব মালিক বিন আনাসের (৯৫ - ১৭৯ হিজরী) নামানুসারে পরিচিত - যিনি হাদীসের একজন স্কলার ও ফিকাহশাস্ত্রবিদ ছিলেন ৷ এই মাযহাব দ্রুত উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়ে যেখানে আজও এর প্রাধান্য পরিলক্ষিত হয়, উপরন্তু মুসলিম স্পেনেও এটাই ছিল প্রধান মাযহাব ৷

৩) শফিঈ মাযহাব- এই মাযহাবের প্রতিষ্ঠাতা ছিলেন মুহাম্মাদ ইবন ইদ্রিস আল শাফি'ঈ (১৫০ - ২০৪ হিজরী) - যাঁর নাম অনুসারে এই মাযহাবের নামকরণ হয়েছে ৷ মক্কার একটি পরিবারে জন্মগ্রহণ করা আল শাফি'ঈ মদীনায় গমন করেন ৷ তিনি ইরাকেও যান এবং আবু হানিফার ছাত্র মুহাম্মাদ আল হাসানেরসাথেও কথাবার্তা বলেন ৷ উসূল আল ফিক্‌হ বা ইসলামী আইনতত্ত্বের উপরে প্রথম পুস্তকের সংকলন ইমাম শাফি‘ঈই করেছিলেন ৷ এটা একটা বিশাল কাজ ছিল এবং এতে ইসলামে সুন্নাহর কর্তৃত্ব ও মর্যাদা স্পষ্ট করে নির্দেশিত হয়েছে ৷ আজকের দিনে মিশর, সিরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং অন্যান্য স্থানে শাফিঈ মাযহাবের প্রাধান্য পরিলক্ষিত হয় ৷

৪) হাম্বলী মাযহাব - আহমাদ বিন হাম্বলের (১৬৪ - ২৪১ হিজরী) নামানুসারে এই মাযহাব পরিচিত ৷ ইমাম আহমাদ ছিলেন হাদীসের এক বিশাল পন্ডিত ব্যক্তি ৷ মুসনাদ আহ্‌মাদ নামে এক বিশাল গ্রন্থের তিনি ছিলেন প্রণেতা ৷ ফিকাহের ব্যাপারে তিনি তাঁর শিক্ষক ইমাম আল-শাফি'ঈ কর্তৃক গভীরভাবে প্রভাবিত হন ৷ আজকের দিনের সৌদী আরবে, হাম্বলী মাযহাবই হচ্ছে প্রধান ৷

সুন্নাহ ও হাদীসের গুরুত্ব সম্পর্কে স্কলারদের ধ্যান-ধারণা বোঝাটা গুরুত্বপূর্ণ ৷ কেননা কোন হাদীস যখন তাদের মাযহাবের মতের বিরুদ্ধে যায়, তখন তাদের অনুসারীরা সেই সব হাদীস অনুসরণ করার ব্যাপারে তীব্র বিরোধিতা করে থাকেন ৷ তারা ধরেই নেন যে, তাদের স্কলাররা নিশ্চয়ই হাদীসটি জানতেন এবং জেনে শুনে সঙ্গত কারণেই তারা হাদীসটির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন ৷ সুন্নাহ এবং হাদীস সম্বন্ধে চার ইমামের বক্তব্যের ভিতর থেকে আমরা নিম্নলিখিত বক্তব্যগুলো তুলে দিলাম:

ইবন আল মুবারকের বর্ণনায় এসেছে যে, ইমাম আবু হানিফা বলেন, "যদি আল্লাহর রাসূলের (সা.) কাছ থেকে কোন বর্ণনা আসে, তবে সেটাই হচ্ছে মস্তিষ্ক ও চক্ষু (অর্থাৎ সেই ব্যাপারের সবকিছু - সেখানে আর বিতর্ক করার কোন অবকাশ নেই)৷ যদি নবীর (সা.) সাহাবীদের কাছ থেকে বর্ণনা আসে, তবে তাদের বক্তব্যগুলোর মধ্য থেকে আমরা (কোন একটি) বেছে নিই ৷”

আবু হানিফা বলেন, "আল্লাহ্‌র দ্বীন সম্পর্কে নিজের মতামতের ভিত্তিতে কথা বলার ব্যাপারে সাবধান থেকো ৷ তোমাদের অবশ্যই সুন্নাহর সাথে লেগে থাকা উচিত ৷ যে এর থেকে দূরে থাকে সেই পথভ্রষ্ট হল (সে সিরাতুল মুস্তাক্বীম থেকে সরে গেল) ৷”

তিনি আরো বলেন, "সুন্নাহ যদি না হতো, তাহলে আমরা কেউই কুর’আন বুঝতে সক্ষম হতাম না ৷” আরেকটি উপলক্ষে তিনি বলেন, "মানুষ ততদিন পর্যন্ত ভালোর মধ্যে থাকবে, যতদিন তারা হাদীস শিক্ষা ও অনুসন্ধান করতে থাকবে ৷ তারা যদি হাদীস ছাড়া জ্ঞানের অনুসন্ধান করে, তবে তারা পচে যাবে - কারোরই কোন কথা বলা উচিত নয়, যতক্ষণ পর্যন্ত সে জানবে না যে, রাসূলের (সা.) আইন ঐ কথাটির সাথে সঙ্গতিপূর্ণ ৷”

ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হয়েছিল, "আপনি যদি এমন কোন বক্তব্য দেন, যা আল্লাহর কিতাবের সাথে বিরোধপূর্ণ হয় (তাহলে কি করা হবে) ?” তিনি উত্তর দেন, "আল্লাহর কিতাবের পক্ষ অবলম্বন করে আমার বক্তব্য ত্যাগ করবে ৷” তারপর বলা হলো, "যদি ধরুন তা রাসূল (সা.)-এঁর কোন বর্ণনার বিরোধিতা করে?” তিনি বলেন, "রাসূলের (সা.) বর্ণনার পক্ষাবলম্বণ করে আমার বর্ণনা ত্যাগ করবে ৷” আবু হানিফার ছাত্র মুহাম্মাদ ইবন আল হাসানের সূত্রেও উপরের ঘটনা বর্ণিত হয়েছে ৷ আরো বর্ণিত রয়েছে যে, তিনি বলেন, "হাদীস যদি সহীহ হয় তবে সেটাই আমার মত (মাযহাব) ৷”

উসমান ইবন ওমর-এর বর্ণনায় এসেছে যে, এক ব্যক্তি একবার ইমাম মালিকের কাছে এলো এবং তাঁকে একটি প্রশ্ন করলো ৷ ইমাম মালিক জবাবে বললেন, "আল্লাহর রাসূল (সা.) এমন এমন বলেছিলেন ৷”লোকটি জিজ্ঞেস করলো, "আপনার মত কি?” মালিক তখন কেবল কুর’আনের একটি আয়াত যেখানে কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে সেটি দিয়ে তার জবাব দিলেন-
"সুতরাং যারা তাঁর আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা সতর্ক হয়ে যাক যে তাদের উপর বিপর্যয় নেমে আসবে অথবা মর্মন্তুদ শাস্তি নেমে আসবে ৷” (সূরা নূর, ২৪:৬৩)

ইমাম মালিক থেকে আরো উদ্ধৃত করা হয় যে তিনি বলেন, "আমি কেবলই একজন মানুষ ৷ আমি ভুল করি এবং আমি অন্যসময় সঠিকও হই ৷ আমার মতামত পরীক্ষা করে দেখ ৷ আমার মতের যা কিছু আল্লাহর কিতাব ও সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ, তা গ্রহণ কর, আর যা কিছু আল্লাহর কিতাব ও সুন্নাহর সাথে অসঙ্গতিপূর্ণ তা বর্জন কর ৷”

আল রাবীর বর্ণনায় এসেছে যে, ইমাম আস-শাফি‘ঈ বলেন, "আমার বইয়ে যদি তোমরা এমন কিছু পাও, যেটা আল্লাহর রাসূলের (সা.) চেয়ে ভিন্ন হয়, তবে সুন্নাহ অনুযায়ী কথা বলো এবং আমি যা বলেছি সেটা বর্জন কর ৷” আস-শাফিঈ আরো বলেন, "যদি হাদীসটি সহীহ হয় তবে সেটাই আমার মত ৷ ”
আল-হুমাইদি বলেন যে, আস-শাফি‘ঈ একদিন একটি হাদীস বর্ণনা করলেন এবং আল হুমাইদি তখন তাঁকে বললেন, "আপনি কি এটা অনুসরণ করেন?” তিনি উত্তর দিলেন, "তুমি কি আমাকে গির্জা থেকে বেরিয়ে আসতে দেখ না কি জিনার (বিশেষভাবে নন-মুসলিমদের দ্বারা পরিহিত এক ধরণের কোমরবন্ধ) পরিহিত অবস্থায় দেখ? আমি রাসূল (সা.)-এঁর একটা হাদীস শুনব আর অনুসরণ করবো না?”
তিনি বোঝাতে চাইছিলেন যে, কেবল একজন অমুসলিম - যেমন একজন খৃষ্টান যে কিনা গির্জায় যায় - কেবল সেই ওরকম আচরণ করতে পারে ৷

আহমাদকে (রহ.) একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আওজায়ীর মতামত অনুসরণ করা ভাল না মালিকের মতামত অনুসরণ করা ভাল? এবং তিনি বলেন, "তোমাদের দ্বীনে তোমরা তাদের কাউকেই অন্ধভাবে অনুসরণ করো না ৷ যা কিছু নবী (সা.) ও তাঁর সাহাবীদের কাছ থেকে এসেছে তাই গ্রহণ কর .....৷”

ইমাম আহমাদের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে দীর্ঘ অধ্যায়ের শুরুতে ইবনুল কাইয়্যেম বলেন, "কোন ব্যাপারে ইমাম আহমাদ যদি একটা দলীল (কুর’আনের আয়াত বা একটি হাদীস) পেতেন, তাহলে তিনি সেই অনুযায়ী ফতোয়া দিতেন এবং এমন কিছু বা কারো ব্যাপারে ভ্রক্ষেপ করতেন না যে সেটার বিরোধিতা করতো - সে যেই হোক না কেন ৷ সেজন্যেই জনৈক মহিলার চূড়ান্ত তালাকের ব্যাপারে তিনি ওমরের (রা.) মতামত বিবেচনা করেননি, বরং তিনি ফাতিমা বিনতে কায়েসের (রা.) হাদীস অনুসরণ করেন .....৷”

এইসব মাযহাবগুলোর সবচেয়ে বিশ্বস্ত অনুসারীরা যুক্তি দেখান যে, তারা যেসব স্কলরদের অনুসরণ করেন তারা কখনোই ইচ্ছে করে রাসূল (সা.)-এঁর কোন হাদীসের বিপক্ষে কোন অবস্থান নেবেন না - যেমনটা আমরা আগেই বলেছি ৷ এ ব্যাপারে একটা ঐক্যমতে পৌঁছানো প্রয়োজন ৷ কারো এই অভিযোগ উত্থাপন করা উচিত নয় যে, এইসব সৎ ও পরহেজগার স্কলারদের কেউ ওরকম একটা কাজ করতে পারেন ৷ এটা একটা স্বীকৃত ব্যাপার যে, কোন কারণ ছাড়া তারা একটা সহীহ হাদীসের বিপক্ষে কখনো কিছু করেন নি ৷ এই যুক্তিতে তাদের অনুসারীরা বলবেন যে, তাদের কোন মতামত যদি একটি হাদীসের বিপক্ষে যায়, তবে সেই হাদীস অবজ্ঞা করার ব্যাপারে তাদের কাছে নিশ্চয়ই অধিকতর গ্রহণযোগ্য কোন যুক্তি ছিল ৷ উদাহরণস্বরূপ, এমন কথা বলা হয় যে, ঐ নির্দিষ্ট হাদীসটি হয়তো মানসুখ বা বাতিল হয়ে গেছে -অথবা- সেটা হয়তো আসলে সহীহ নয়, বা তা হয়তো সংশ্লিষ্ট বিষয়ের ব্যাপারে প্রযোজ্য নয় ৷

এ ব্যাপারে সন্দেহ নেই যে, এরকম একটা যুক্তির পিছনে হয়তো কিছু গ্রহণযোগ্য কারণও থেকে থাকবে ৷ কিন্তু আরো সুচিন্তিত যুক্তিতর্ক এটা প্রতীয়মান করতে পারে যে, এ ব্যাপারে নিরাপদ এবং অধিকতর যুক্তিযুক্ত পদ্ধতি একদমই ভিন্ন ৷

এটা বোঝা উচিত যে, একটা নির্দিষ্ট হাদীস অনুসরণ না করার পিছনে তাদের স্কলারদের পক্ষ হয়ে তারা যে যুক্তি দেখান - সেগুলোই যে কোন নির্দিষ্ট স্কলারের কোন নির্দিষ্ট হাদীস অনুসরণ না করার একমাত্র কারণ, তেমন নয় ৷ আসলে, সেই কারণগুলো হয়তো মোটেই প্রধান কারণ নয় ৷ উদাহরণস্বরূপ: এটা সম্ভাব্য যে, একজন স্কলার হয়তো ঐ নির্দিষ্ট হাদীসটি সম্বন্ধে জ্ঞাতই ছিলেন না ৷ এরকম হওয়াটা অসম্ভব কিছু নয় অথবা এর অর্থ এটাও নয় যে, এমন হলে তা কোন নির্দিষ্ট স্কলারের সামর্থের উপরে কোন কালিমা লেপন করে - এমন কোন সাহাবীই ছিলেন না যিনি রাসূল (সা.)-এঁর সব হাদীসগুলো সম্বন্ধে জ্ঞাত ছিলেন ৷ উপরন্তু এমনও হতে পারে যে, কোন মাযহাবের অনুসারীদের অনুসৃত স্কলার মুহাদ্দিসদের মতো হাদীস শাস্ত্রের বিশেষজ্ঞ ছিলেন না, আর তাই হয়তো ঐ হাদীসটিকে তিনি দুর্বল ভেবেছেন - সম্ভবত যে উপায়ে তা তার কাছে এসে পৌঁছেছিল সে জন্য ৷ অথচ হাদীস বিশেষজ্ঞরা (পরবর্তীতে হয়তো) ঐ নির্দিষ্ট হাদীসটিকে সহীহ বলে চি‎হ্নিত করেছেন ৷ হাদীস অনুসরণ না করে যে ব্যক্তিটি তার মাযহাব অনুসরণ করার পক্ষে যুক্তি দেখান, সেই যুক্তির চেয়ে আমরা মাত্র যে যুক্তি উপস্থাপন করলাম, তা মোটেই কম গ্রহণযোগ্য নয় ৷ মনে করুন একজন ব্যক্তির কাছে একটা হাদীস উপস্থাপন করা হলো এবং তাকে নির্ভরযোগ্য সূত্রে বলা হলো যে, হাদীসের স্কলাররা ঐ হাদীসটিকে সহীহ বলে নির্ধারণ করেছেন ৷ বাস্তবে এটা হচ্ছে একটা হাদীস যা অন্যান্য মাযহাবগুলো গ্রহণ করে এবং প্রয়োগ করে ৷ এবং ধরে নেয়া যাক যে, ঐ ব্যক্তিটি যে মাযহাবের অনুসরণ করে, হাদীসটি তার বিরোধিতা করে এবং ঐ ব্যক্তিটির কোন ধারণাই নেই যে, তার মাযহাব কেন ঐ নির্দিষ্ট হাদীসটি প্রয়োগ করছে না ৷ এখন ঐ ব্যক্তিটির সামনে দু'টো পথ খোলা রয়েছে:

ক) যতক্ষণ পর্যন্ত ঐ হাদীসটি অনুসরণ না করার সে কোন কারণ পাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সে তা অনুসরণ করতে থাকবে ৷
খ) সে ধরে নেবে যে, ঐ হাদীস মেনে না চলার পিছনে নিশ্চয়ই কোন কারণ আছে আর সেজন্য সে ঐ হাদীসের বিপক্ষে তার মাযহাবের মত অনুসরণ করবে ৷

সে যদি উপরের বর্ণিত ‘ক’ অনুসারে চলে, তবে স্বভাবতই দুইয়ের মধ্যে অপেক্ষাকৃত ভাল পথটি বেছে নেবে ৷ এটা যে অপেক্ষাকৃত ভাল পথ তা বলার জন্য বেশ কয়েকটি কারণ রয়েছে ৷ প্রথমত, কিয়ামতের দিন সে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বলতে পারবে যে, যা কিছু রাসূল (সা.)-এঁর বক্তব্য হিসাবে তার সামনে উপস্থিত করা হয়েছিল, সে তাই অনুসরণ করেছে ৷ রাসূল (সা.)-এঁর প্রতি আনুগত্যকে ফরজ করে এবং তাঁর আনুগত্যের আদেশ দিয়ে কুর’আনে সুস্পষ্ট আয়াতসমূহ রয়েছে; যদিও আমরা জানি যে, পক্ষান্তরে আবু হানিফা, মালিক, আহমাদ, আস-শাফিঈ বা অন্য কোন ব্যক্তিকে অনুসরণ করার ব্যাপারে কোন আদেশ নেই ৷ সুতরাং এমন যদি দেখা যায় যে, কোন একটা নির্দিষ্ট হাদীস আসলে, উদাহরণস্বরূপ, বাতিল হয়ে গিয়েছিল, তবুও তা অনুসরণ করার ব্যাপারে তার অবস্থান যুক্তিযুক্ত থাকবে এবং ইনশা'আল্লাহ কিয়ামাতের দিন সে নিরাপদ অবস্থানে থাকবে ৷ দ্বিতীয়ত, সেক্ষেত্রে সে তার নিজের ইমামের পরামর্শ অনুযায়ী কাজ করে থাকবে ৷ যেমনটা আমরা দেখেছি যে, চারজন ইমামই যখন তাঁদের কোন শিক্ষা নবী (সা.) যা বলেছেন, তার সাথে বিরোধপূর্ণ হবে তখন সেই শিক্ষা প্রত্যাখ্যান করা বা বর্জন করার কথা বলে গেছেন ৷ সুতরাং সেক্ষেত্রে সে যে স্কলারের উপর আস্থাশীল, অর্থাৎ তার ইমাম, তাকে তার ভ্রান্তির জন্য ক্ষমা করে দিয়ে এবং রাসূল (সা.)-এঁর সুন্নাহ অনুসরণ করে সে আসলে ঐ ইমামরে পরামর্শই মেনে চললো ৷ কিন্তু যদি ঐ ব্যক্তি ‘খ’ তে বর্ণিত পথ অনুসরণ করে, তবে সে আসলে এক ধরণের অনুমানবশত কাজ করা ছাড়া আর কিছুই করলো না ৷ বাস্তবে সে একটা ত্রিমুখী অনুমানের বশবর্তী হয়ে কাজ করলো ৷ প্রথমত, সে অনুমান করছে যে, তার ইমাম বা স্কলার আমাদের আলোচ্য নির্দিষ্ট হাদীসটি সম্বন্ধে জানতেন ৷ দ্বিতীয়ত, সে ধরে নিচ্ছে যে, তার ইমাম বা স্কলার হাদীসটি কোন শ্রেণীর তা জানতেন অথবা হাদীসটি তার ইমামের কাছে গ্রহণযোগ্য সূত্রের মাধ্যমে পৌঁছেছে ৷ তৃতীয়ত, সে এটা অনুমান করছে যে, তার ইমামের ঐ হাদীস মেনে না চলার জন্য পর্যাপ্ত ও শক্তিশালী যুক্তি বা কারণ ছিল ৷

সম্ভাব্যতার সূত্র বলে যে, কোন একটা ঘটনার জন্য যত বেশী বিষয় অনুমান করা হয়, ঘটনাটার সম্ভাব্যতা তত কমে যায় ৷ আবার সে যখন জানেনা যে তার মাযহাব কেন ঐ নির্দিষ্ট হাদীসটি অনুসরণ করে না, তখন তাকে অবশ্যই ধরে নিতে হবে যে তা অনুসরণ না করার জন্য তাদের খুব ভাল যুক্তি রয়েছে ৷ এটা সত্যি যে, তার স্কলারদের পারদর্শিতার উপর তার আস্থা থেকেই এমনটা মনে হয়ে থাকবে, কিন্তু তা সত্ত্বেও ব্যাপারটা তার পক্ষ থেকে স্রেফ একটা অনুমানের চেয়ে বেশী কিছু বলে মনে করার উপায় নেই - একটা অনুমান যার সত্য হওয়ার সম্ভাব্যতা খুবই ক্ষীণ ৷ কোন ব্যক্তির দ্বীন এবং আমল কেবলমাত্র অনুমানের উপর নির্ভরশীল হওয়া উচিত নয় ৷ এটা এমন একটা ব্যাপার যে সম্বন্ধে কুর’আনের বহু আয়াতে আল্লাহ সতর্ক করে দিয়েছেন ৷ উদাহরণস্বরূপ আল্লাহ মূর্তিপূজকদের অনুমানের উপর ভিত্তি করে তাদের ধর্মকর্ম পালনের ব্যাপারে দোষারোপ করেন এবং বলেন:

"তাদের অধিকাংশ অনুমানেরই অনুসরণ করে, সত্যের পরিবর্তে অনুমান কোন কাজে আসে না, তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়ে সবিশেষ অবহিত ৷” (সূরা ইউনূস, ১০:৩৬)
আল্লাহ আরো বলেন:
"অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই, তারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে ৷ কিন্তু সত্যের মুকাবিলায় অনুমানের কোনই মূল্য নেই ৷” (সূরা আন-নাজম, ৫৩:২৮)

কোন ব্যক্তি যদি এভাবেই নিজের অনুমানের অনুসরণ করেন, তবে তিনি যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন, তখন তার নিজের পক্ষে কোন অজুহাত বা যুক্তি থাকবে না ৷ তার সামনে নবীর (সা.) কথা উপস্থাপন করা হয়েছিল, ওগুলো যে নবীর (সা.) কথা তা সন্দেহ করারও তার কোন কারণ ছিল না, তবু তিনি এজন্য সেগুলো অনুসরণ করেননি যে, তিনি অনুমানবশত ধরে নিয়েছিলেন যে, ঐ কথাগুলো অনুসরণ না করার জন্য তার ইমামের কাছে নিশ্চয়ই কোন কারণ ছিল ৷

সুতরাং, এ ব্যাপারে সঠিক মনোভাব হচ্ছে এই যে, যখন কারো সামনে নবী (সা.)-এঁর একটা সহীহ হাদীস উপস্থাপন করা হয়, তার অবশ্যই সর্বান্তকরণে সেটাকে অনুসরণ করা উচিত, এবং তার সাধ্য অনুযায়ী সর্বতোভাবে তা প্রয়োগ করার আকাঙ্খা হওয়া উচিত৷ যখন সে তা করবে, তখন এই জীবনে সে সবচেয়ে সঠিক রাস্তাটিই এবং আখিরাতের জন্য সবচেয়ে নিরাপদ রাস্তাটিই অনুসরণ করবে ৷ আল্লাহর রাসূলের (সা.) একটা সহীহ হাদীসকে কেউ কেবল এবং কেবল তখনই পরিত্যাগ করবে, যদি, এর বিপরীতে তার সামনে সমপর্যায়ের শক্তিশালী প্রমাণ উপস্থাপন করা হয় ৷

আল্লাহ পাকের অস্তিত্ব

হঠাত করে নাস্তিক রা কি আজব উদ্দোশ্যে আল্লাহ পাকের পিছিনে লেগেছে বুঝতে পারতেছি না । যাই হোক
উনি দিয়েছেন
{{যুক্তি # ১

প্রত্যেকটা জিনিস বা ঘটনার পেছনে কারণ আছে, তাহলে এই দুনিয়া সৃষ্টিরও একটা কারণ আছে। কারণ ছাড়া কোন কিছু হয় না, এ দুনিয়াটা নিজে নিজে তৈরি হয় নাই, তাহলে দুনিয়ার বাইরে থেকে কেউ একে সৃষ্টি করেছে, একমাত্র ঈশ্বর দুনিয়ার বাইরে থাকেন, তাহলে তিনি এ দুনিয়া সৃষ্টি করেছেন।

যুক্তির ত্রুটিঃ
প্রথমে ঈশ্বরকে কে বানাইল, তারে বানানোর কারণ কি? ধর্মীয় ব্যাখ্যা এখানে ফেইল, একজায়গায় গিয়ে তাদের যুক্তি অচল, আর যায় না। যে সমস্যা সমাধানের জন্য ঈশ্বরকে ডেকে আনা, ঈশ্বর নিজে সে সমস্যা থেকে বেরুতে পারছে না। তাদের গড নিজেই নিজেকে বানিয়েছেন অথবা কোন কারণ ছাড়াই আছেন, তিনিই সকল কারণের মূল, যুক্তির এ জায়গাটায় ব্যতিক্রম। মহাবিশ্বও নিজেকে নিজেকে বানাতে পারে অথবা কোন কারণ ছাড়াই তৈরি হতে পারে। একজায়গায় যদি থামতেই হয়, মহাবিশ্ব কি দোষ করল?}}

আমার ধারনাঃ তাহলে বলতে হয়, আপনি আল্লাহ পাক শব্দ এর অর্থ বুঝেন নাই । কারন আল্লাহ হলেন এমন একজন যিনি সৃষ্ট নন, সৃষ্ট এর বৈশিষ্ঠ উনার মধ্যে নাই । এখন, সৃষ্টের লেভেল দিয়ে স্রষ্টা কে চিন্তা করতে গেলেই, কিছু কিংকর্তব্যভিমর জাতীয় কিছু হবে ।

{{দ্বিতীয় সমস্যা হল কার্য-কারণ তত্ত্ব নিজেই অত পরিষ্কার নয়, কারণের সবচেয়ে ভাল সংজ্ঞা হল যা ভিন্ন দুইটা ঘটনার মধ্যে সম্বন্ধ তৈরি করে। টেবিলের উপর থেকে গ্লাস ফেলে দিলে তা ভেঙে যাবে, তিন প্যাকেট সিগারেট টানলে ফুসফুসের ক্যান্সার হবে। এই যুক্তি মহাবিশ্বের ক্ষেত্রে খাটানো কতটা ঠিক হবে যখন আমরা মহাবিশ্ব তেমন বেশি জানি না।}}

আমার ধারনাঃ এখানে আপনার অজানাকে স্বীকার করে নিলেন । আপনাদের কেউ কেউ বলে অজ্ঞতার অপর নাম ঈশ্বর । কিন্তু , আমরা কি বলি তা না বুঝেই এসব বলেন । আমি এখানে সক্রিটিস নিয়ে আসব , আমি অন্যদের চেয়ে বেশী জ্ঞানী, কারন আমি জানি আমি কি জানি না । এখন, আমরা মুসলিম রা আল্লাহ পাক কে মানি । আমরা জানি তিনি কত উচু, তিনি না ধরা দিলে আমরা তাঁকে ধরতে পারব না । কিন্তু এই বিষয়টি আপনারা বুঝেন না ।

{{যুক্তি # ২

ঈশ্বরের চেয়ে বড় কেউ আমরা চিন্তা করতে পারি না। যদি ঈশ্বর না থাকে তাহলে তারচেয়ে বড় কারো কথা চিন্তা করা সম্ভব, কিন্তু ঈশ্বর নাই এটা ভাবতে পারা মানে এ নয় যে তিনি নাই। তাহলে ঈশ্বর নাই এটা আসলে ভাবাই যায় না, ঈশ্বর আছেন। এটা অন্টোলজিক্যাল যুক্তি, বুঝতে পারাটা একটু কঠিন।


সমস্যাঃ অস্তিত্ব কোন বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। অস্তিত্ব নাই এমনকিছু চিন্তা করতে পারলেই সেটা থাকবে এমন কোন নিশ্চয়তা নেই,যেমন মৎস্যমানবী সম্বন্ধে আমরা চিন্তা করতে পারি তাই বলে এর অস্তিত্ব আছে এমন কথা বলা যাবে না। তাই বলে মৎস্যমানবীর অস্তিত্ব নাই এটাও বলা যাবে না।}}

আমার ধারনাঃ উপরের যুক্তিটি ঠিক মুসলিমদের যুক্তি নয়(মনে হইতেছে) , কারন আমরা বলি আল্লাহ পাক এক এবং অদ্বিতীয় । যাইহোক, একটি নাস্তিকবাদী সাইটে করা আমার একটি মন্তব্য দেখেন ঃ
১ ঈশ্বর নেই তা প্রমাণ করা যাবে না কিছুতেই
২ ঈশ্বর আছেন তা প্রমাণ করা যাবে না কিছুতেই

এই দুই বক্তব্যের মধ্যে বড় ধরনের ফাঁক আছে , ফাঁকটি হইতেছে , যেহেতু ঈশ্বর নেই তার প্রমাণ নেই , আবার ঈশ্বর আছেন তার প্রমাণ নেই তার মানে কিন্তু ঈশ্বর থাকলেও থাকতে পারেন । যেহেতু, গড নেই প্রমাণ করতে পারবেন না , সেহেতু গড আছেন কথার মধ্যে সম্ভবনা থেকে যাবে ।

{{যুক্তি # ৩

ডিজাইনের যুক্তিঃ

১। ক্লাসিক্যাল ডিজাইনের যুক্তিঃ
কোন কার্যসাধনের জন্য যখনই কতগুলি জিনিস একত্রে কাজ করে তখন আমরা ভাবি এর একজন ডিজাইনার আছে, যেমন ঘড়ির সবগুলো অংশ মিলে একসাথে কাজ করে সময় দেয়। শুধু শুধু প্রাকৃতিক কারণে ঘড়ি তৈরি হওয়াটা অস্বাভাবিক।
জীবিত প্রাণীর বিভিন্ন অঙ্গ যেমন চোখ, হৃৎপিন্ড এদের প্রত্যেকের সুনির্দিষ্ট কাজ আছে। তাহলে এসব অঙ্গের জন্য একজন ডিজাইনার আছে, যেমন ঘড়ির জন্য আছে ঘড়ির কারিগর, তাহলে চোখের জন্য আছে চোখের কারিগর। এবং মানুষ কিছুতেই এর ডিজাইনার হতে পারে না। নিশ্চয়ই মানুষ ছাড়া অন্যকেউ এসব বানিয়েছে। ঈশ্বর একজন ডিজাইনার এবং তিনি মানুষ নন, তাঁরপক্ষে এ ডিজাইন করা সম্ভব, সুতরাং ঈশ্বর আছেন।

সমস্যাঃ ডারউইন দেখিয়েছেন কিভাবে রেপ্লিকেশান পদ্ধতি একজন ডিজাইনারের ভাবনা এনে দিতে পারে, যদিও ডিজাইনার সম্বন্ধে সঠিকভাবে কিছু জানা উপায় নেই। অনবরত কপি করতে করতে প্রাণিরা অসংখ্যবার বংশবিস্তার করে এবং একটা নির্দিষ্ট পরিবেশে তাদের প্রয়োজনীয় শক্তি এবং উপাদানের জন্য প্রতিযোগীতা করতে হয়। যেহেতো কোন নকলই মূলের মত হয় না, ফলে ক্রমাগত ভুল জমা হতে থাকে এবং বংশপরম্পরায় ভুলসহ কপি হতে থাকে। এর ফলে দেখা যায় অনেক জেনারেশান পরে যারা ভাল কপি করতে পারে তারাই টিকে থাকে এবং তাদের ডিজাইনও অনেক পরিবর্তিত।}}

আমার ধারনা ঃ অনবরত কপিতে ভুল বিষয়টি কেন হবে ? কেন একটি বিষয় সঠিক না হয়ে ভুল হল । এখানে কি কোন অদৃশ্য শক্তির কল্পনা আরো বাড়িয়ে দেয় না । অনবরত ভুল এবং মুটামুটি ভাল কপির ফলে মানুষের মত ভাল চিন্তা শক্তি কেন আসবে । ভবিষ্যতের পথে লেখাটি একটু দেখতে পারেন । আবার এমন ও হতে পারে আল্লাহ পাক একটি প্রগ্রাম তৈরি করে ভিন্ন ভিন্ন ল দিলেন । এর ভিতর দিয়েই প্রগ্রাম অনুষারে এগুতে থাকে । এবং মানুষ সৃষ্টি হয় । এখন, মানুষ উলটা দেখতে গেলে প্রগ্রাম কেই পাবে । কিন্তু প্রগ্রামার পাবে না । কিন্তু প্রগ্রাম টি একটি ডিজাইন ।(ইবনে সিনা কে ধন্যবাদ )
এ বিষয়ে আমার একটি কঠিন ভিন্ন যুক্তি আছে । এটা মানুষের রোবট আবিষ্কার বিশ্লেষন দিয়ে । মনে করুন, মানুষ রোবট কে অনেক উন্নত করল যে তার চিন্তা শক্তি আসল, এবং নিজেদের কপি করতেও শিখল । কিন্তু কোন কারনে আল্লাহ পাক মানুষকে তুলে নিলেন । এখন, ধরুন রোবট ক্যমিক্যল কনস্ট্রাকশন বুঝেনা । কারন ধরুন সে ক্যমিক্যলের না । রোবট গুলি তখন ভাববে, প্রথমে সরল প্রকৃতির রোবট তৈরি হয়েছিল । মানে ক্যল্কুলেটর বা আরো সরল কিছু । তার মর ডল গুলি , আস্তে আস্তে ছোট খাট রোবরট । ইত্যাদি ধারনা তাদের মনে আসলেও আসতে পারে ।


বাকি যুক্তি গুলি নিয়েও আলোচনায় যাওয়া যেতে পারে । সময় নেই , তবে মনে হইতেছে পুরো একটি লিখা লিখতে হবে। আমার এই লেখাগুলি দেখতে পারেন ,
ঈশ্বরের অস্তিত্ব
আল্লাহ আছেন কি নাই ?

অনেকে বিশ্বাস বিষয়টি পছন্দ করেন না। তাই বিশ্বাসসের লজিক টি খুলা খুলি করা উচিত । মনে করুন , আপনার কাছে জবের জন্য একই বিষয়ের তিন জন ব্যক্তি এল , একজন সাধারন কলেজ থেকে পাশ, আরেক জন ঢাকা ইউনিভারসিটি থেকে পাশ , আরেকজন অক্সফোরড ইউনিথেকে পাশ । সাব্জেক্ট একই । তাহলে কিন্তু আপনি অক্সফোরড কে বেশী দাম দিবেন, তার পর ঢাকা ইউনিভারসিটি তার পর কলেজ । কারন বিশ্বাস । আর এই বিশ্বাস দিয়েই পৃথিবী চলতেছে । এই বিষয়টি অত্যান্ত গভীর । বুঝা যতেষ্ট কষ্ট কর । Allah is the Light of the heavens and the earth সূরা নূর আয়াত ৩৫

বিশ্বাস তিন ভাবে হতে পারে
১ অন্ধ বিশ্বাস ( যা কমেও না বাড়েও না) {এটা হিন্দু, খ্রিস্টান দের ও থাকে}
২ যুক্তিগত বিশ্বাস (যা যুক্তির উপর নির্ভর করে , তা বাড়েও কমেও আবার শেষ হয়ে যায়, কিংবা আবার ফিরে নুতুন করে আসে){{এটা যুক্তিবাদিদের থাকে}}
৩ উপলব্দি এবং নিশ্চিত বাস্তবে জেনে বিশ্বাস করা । (এটি সবচেয়ে স্ত্রংগ, বিশ্বাস হারানোর প্রশ্নই উঠবে না ){{এটা শুধু মাত্র মুস্লিম মুমিন বা অলি দের থাকে }} [[শয়তানের ও এটি আছে]]
এই তিন পথের মধ্যে আপনি কোন পথে হাঠবেন তা আপনার বিষয় ।ইচ্ছে হলে তিনটি পথেই হাঠতে পারেন । তিন নম্বর বিষয়ের দিকে এগুলে ভাল মনে হয় । এ ক্ষত্রে আপনার আল্লাহ পাকের দিকে এগুতে হবে আমল আর দোয়া করে । তবে ২ নম্বর বিষয় অত্যান্ত গুরুত্পূর্ণ, আর ১ নম্বর বিষয়টি ও আপনাকে রক্ষা করতে সক্ষম যদি আপনি তার মেস্নজার মুহাম্মদ সঃ, ঈসা আঃ, মুসা আঃ এদের সত্যবাদীতার প্রতি স্বীকৃতি দেন । মনে রাখবেন, আল্লাহ পাকের দিকে কেঊ এক পা এগুলে , তিনি দুই পা এগিয়ে আসেন । আরো অনেক অনেক বিষয় আছে ।

বিজ্ঞান যদি আল্লাহ পাক কে পেত তাহলে আল্লাহ পাকের রিবিলেশন আল কুরান, তাওরাত, ইনজিল, যাবুর ইত্যাদি পাঠাতে হইতনা। মানুষেই খুজে বের করত । তাই, বিজ্ঞান দিয়ে আল্লাহ পাক কে পাবেন, কিন্তু আরেক জন আল্লাহ পাক কে পাবে না । কিন্তু কখনই আল্লাহ পাক নাই তাও বলতে পারবেন না ১০০% বিজ্ঞান দিয়ে ।

নাস্তিকতাবাদের একটি বড় সমস্যা

অনেক নাস্তিক ফিলসফার বলে থাকেন,

১. ঈশ্বর আছেন এর সপক্ষে কোন প্রমান নেই।
২. ঈশ্বর নেই এর সপক্ষেও কোন প্রমান নেই।
উভয় কথাই তারা মেনে নেন।

এখন ধরুন, আপনি একটি বলের বাক্স আনলেন। বক্সটি এরকম যে এর ভিতরে কি আছে দেখা যায় না। এখন, দুই জন মানুষ পাওয়া গেল। একজন বললঃ বক্সের ভিতরে বল আছে, আমি বিশ্বাস করি। আরেকজন বলল, না এখানে বল নেই, আমি বিশ্বাস করি। ভাল করে চিন্তা করে দেখুন, বল না থাকলে এর পক্ষে প্রমান থাকা প্রয়োজন। কিন্তু বল থাকার ক্ষেত্রে আন্দাজ করে বলা যায়, বল থাকলেও থাকতে পারে যেহেতু বল নেই এমন কোন প্রমান নেই। তার মানে না-থাকার চেয়ে থাকার পক্ষের যুক্তিই জোরালো। (ব্যাপারটি বুঝাতে পারলাম কি না কি জানি)

বুঝার জন্য আবার ট্রাই করি, আব্দুলের কাছে ৫ টাকা আছে কি নেই?
১. আব্দুলের কাছে ৫ টাকা থাকতে পারে।
২. আব্দুলের কাছে ৫ টাকা নাও থাকতে পারে।
(১*১) ৫ টাকা থাকার পক্ষে কোন প্রমান নেই, এর মানে তার কাছে ৫ টাকা থাকলেও থাকতে পারে।
(২*১) ৫ টাকা না থাকার পক্ষে কোন প্রমান নেই, তার মানে তার কাছে ৫ টাকা থাকলেও থাকতে পারে।
এই পয়েন্ট গুলি বিবেচনায় আনলে দেখা যায়, বিশ্বাসীদের পক্ষের যুক্তিগুলিই জোরালো।

বিশ্বাস কোন খারাপ জিনিস না। বিশ্বাস আছে বলেই আপনি ভালবাসতে পারেন আপনার বাবা-মা কে। বিশ্বাস আছে বলেই, আপনি আপনার ভাইকে লক্ষ টাকা দিতে পারেন। আর ভালবাসতে পারেন এই পৃথিবীকে আর এর মানুষ কে। আর বিশ্বাস না থাকাই অশান্তি। চরম অশান্তি। যারা তাদের ভাই কিংবা বোন অথবা ভালবাসার মানুষকে বিশ্বাস করতে পারে না, তাদের জীবন যে কত অসহ্য, তাদের দেখলেই বুঝবেন। বিশ্বাস আছে বলেই, আপনি একজন সম্মানিত শিক্ষক কে সম্মান করেন, এই বিশ্বাস না থাকলেই আপনি তা করতেন না। বিশ্বাসের উপর ভর করেই এই পৃথিবী চলে। তাই চলুন, বিশ্বের স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আমাদের সৃষ্টি করার জন্য। যদি আপনি সাধারন বিষয় বিশ্বাস করতে পারেন, তাহলে স্রষ্ঠাকে বিশ্বাস করায় দোষ কোথায়।

সৃষ্ঠিকর্তাকে কে সৃষ্ঠি করেছেন? আল্লাহ সম্পর্কে কিছু বিভ্রান্তিকর প্রশ্নে এবং এর উত্তর

১ সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন ?

২ যার কোন কিছুই অসাধ্য নয়, তাকেই বলা হয় মর্বশক্তিমান। আমরা বলি আল্লাহ সর্বশক্তিমান। তাহলে তিনি কি এমন একটা পাথর তৈরী করতে পারবেন, যা নিজেই ভাংতে পারবেন না। যদি তৈরী করতে না পারেন, তাহলে সর্বশক্তিমান কথাটির সঠিক অর্থ রইল না। যদি তৈরী করে ভাংতে না পারেন, তাহলেও সমস্যাটি একই দাঁড়ালো। তাহলে কি সর্বশক্তিমান কখাটি অর্থহীন একটা শব্দ মাত্র?

৩ আল্লাহ পাক যদি সর্বশক্তিমান হন, তাহলে তিনি এমন একটি পাহাড় বানাতে পারবেন, যে পাহাড় তিনি নিজেই তুলতে পারবেন না। যদি না পারেন, তাহলে তিনি সর্বশক্তিমান নন। যদি পারেন, তাহলেও তিনি সর্বশক্তিমান নন, কারন তিনি আর ঐ পাহাড় তুলতে পারবেন না।

৪ সৃষ্টিকর্তা কি আরেক সৃষ্টি কর্তা সৃষ্টি করতে পারবেন ?

কোন ক্লাস ফাইভের ছেলে মনে হয় এভাবে উত্তর দিবে, হ্যা পারেন, এমন পাথর যা নিজেই ভাংতে পারেন না। কিন্তু ততক্ষণ পর্যন্ত তিনি তা ভাংতে পারবেন না, যতেক্ষণ পর্যন্ত তিনি তা না চান। কিন্তু তিনি আবার এটি ভাঙ্গতে পারবেন, যখন তিনি তা চান।

কী ভাই মাথা কি ঘুরাইতাছে। কিন্তু আল্লাহ পাক এসব কাজ করেন তা জানা যায় না। যে কাজ তাকে দিয়ে মানায় না, তা তিনি করেন বলে, আমরা দেখি না। যেমনঃ

আল্লাহ পাক কি ভুল করতে পারেন। হ্যাঁ পারেন, যদি তিনি চান কিন্তু তিনি তা করেন না, আমার পালনকর্তা ভ্রান্ত হন না (২০:৫৩)

আল্লাহ পাক কি কারো প্রাপ্য হক কেরে নিতে পারেন, হ্যা তিনি পারেন কিন্তু তিনি তা করেন না। নিশ্চয়ই আল্লাহ কারো প্রাপ্য হক বিন্দু-বিসর্গও রাখেন না; (4:40)
{এটা দেখে ভাবিয়েন না, যে আল্লহ পাক কাউকে পরিক্ষা করেন না}

আসল কাহিনীতে আসেন, আমি যখন ছোট ছিলাম, দাবা খেলায় আমি অনেক ভাল ছিলাম (এখন দাবা খেলি না)। তো দাবা খেলায় কে কত কম চালে জিততে পারবে এ নিয়ে চিন্তা করতাম, তো একবার মনে হলে আমি এত এত চালে জিততে পারি, শেষে বের করলাম সর্বনিম্ন এত চালে আমি জিততে পারবো। এর নিচে কোন চালে কেউ জিততে পারবে না। কিন্তু তখনই পড়লাম ঝামেলায়, তাহলে আল্লাহ পাকও কি এক চালে গেইম দিতে পারবেন না? গবেষণা করে উত্তর বের করালাম, হ্যাঁ তিনি পারবেন, যে তার বিরুদ্ধে খেলতে গিয়েছে, সে এক চাল হওয়ার পরই নিজে হার মেনে যাবে নিজ থেকেই তাই হেরে যাবে। কারণ আল্লাহ পাক চান তিনি এক চালে গেইম দিবেন, আর সে এমনিতেই হার মেনে যাবে। ব্যাপারটি বুঝতে বেশ গোলমাল লাগবে। কিন্তু চিন্তা করলেই বুঝতে পারবেন। বিষয় হচ্ছে হারা বা জিতা বলতে আসলে কিছু নেই, কিন্তু আমাদের মনে ধারণা এটি হারা, এটি জিতা, এভাবেই আমরা ভাবি। এর বাইরে আমরা কিছু ভাবতে পারি না। আমাদের ভাবার ক্ষমতার উপর ভিত্তি করে অভাবনীয় বিষয়ে প্রশ্ন তুলি। এখন, এই অভাবনীয় বিষয় যদি আল্লাহ পাক করতে চান তাহলে করতে পারেন, কীভাবে, খুব সহজ, তিনি সময়-কে পূর্বে নিয়ে যাবেন, আর পূর্ব থেকেই এভাবে নিয়ে আসবেন। তাহলে তিনি যা নিয়ে আসবেন, আপনি তাই ভাববেন। আর এভাবেই তিনি তাঁর কাজ করে ফেলতে পারেন।

মনে করুন দাবা খেলার নিয়মই তিনি হাজার বছর আগে গিয়ে পরিবর্তন করে দিলেন। এখন, হাজার বছর পরে দেখবেন এক চালেও গেইম হয়। বুঝছেন ব্যাপারটা । যেসব চিন্তা করতেছেন, এগুলো হচ্ছে সেন্স, যা আল্লাহ পাক যেভাবে দিয়ে রাখছেন সেভাবেই করতেছেন, এখন আল্লহ পাক যখন ইচ্ছা এই সেন্স পরিবর্তন করে দিতে পারবেন। তখন বর্তমানে যুক্তিতে যা অসম্ভব বলে বিবেচিত হয়, তা আর তখন অসম্ভব মনে হবে না। কিন্তু তখন হয়ত অন্য প্রশ্ন খুঁজবেন।

না বুঝলে আরেকটু আগাই। কোন ব্যাপার ঘটা বা হওয়া আল্লাহ পাকের নিজের সাথে সম্পর্কিত নয়। মনে করুন, আল্লহ পাক সব করতে পারেন। এই সব করা আসলে কী? আল্লাহ পাকের কিছু হওয়াও নেই, তিনি কিছু হন না, আল্লাহ পাকের ঘটাও নেই, তিনি কিছু ঘটেন না। কিছু হওয়া বা ঘটা এটা সৃষ্টির সাথে সম্পর্কিত, স্রষ্টার সাথে নয়। তিনি সর্বশক্তিমান। এই সর্ব বিষয়টি কী সেটা আপনাকে বুঝতে হবে। তিনি কোন বস্তু নন, যে তাঁর উৎপত্তি হবে, তিনি কোন মানুষ বা হাতি নন যে তিনি পাথর তুলবেন (জীবনে দেখছেন যে আল্লাহ পাক পাথর তুলতেছেন?) আসলে প্রশ্ন গুলিই ঠিক না। বলা যায় পাগলামি। যেমনঃ- একটি ঘরে মাইনাস দশ জন মানুষ আছে। এ কথার কোন অর্থ নেই, কারণ ঘরে কোন মানুষ নেই হতে পারে, কিন্তু মাইনাস দশজন মানুষ আছে হতে পারে না। কোন কথার কী অর্থ থাকবে, কী থাকবে না, এটিও আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন। তিনি ইচ্ছা করলেই হাজার বছর আগে গিয়ে সৃষ্টির সিস্টেম বদলিয়ে যা আজকে পারা যায় না বলে মনে হচ্ছে, তাই আবার পারা যাবে মনে হবে।


আপনাদের বুঝার সুবিধার্তেঃ আল্লাহ পাক যুক্তির বেষ্ঠনী থেকে মুক্ত, কোন যুক্তি তাকে আটকাতে পারেন না, তিনি যেভাবে চান সেভাবেই যুক্তি তৈরি হয়, যেভাবে তিনি চান সেভাবেই বাস্তবতা আসে, তিনি যে কোন সময় বাস্তবতার যুক্তিকে ভিন্ন রূপ এবং ভিন্ন রূপের যুক্তিকে বাস্তবতার যুক্তিতে নিয়ে আসতে পারেন, যা আজকে বাস্তব মনে হচ্ছে তাকে অবাস্তব, এবং যা অবাস্তব মনে হচ্ছে তাকে বাস্তবে পরিণত করতে পারেন। তখন অবাস্তবকেই আপনার নিকট স্বাভাবিক মনে হবে, আর বর্তমানের স্বাভাবিককে অবাস্তব মনে হবে। বস্তুত আল্লাহ পৃথিবীর কোন বস্তুর মত নহেন, যে আপনি ধারণা করবেন তিনি এরূপ, না কোন বস্তুর বৈশিষ্ট্য তাকে দিতে পারবেন, (যেমন তিনি পাথর তুলতে পারবেন কি না? কেউ তাহাকে সৃষ্টি করেছে কি না) আপনাকে বুঝতে হবে, সৃষ্ট এবং স্রষ্টা এর পার্থক্য। আল্লাহ পাক কোন কিছুর মত নন, তাই কোন সৃষ্ট বস্তু বা প্রাণী বা অন্য কিছুর কোনরূপ বৈশিষ্ট্য, ক্ষমতা আল্লাহ পাকের উপর আরোপ করতে পারবেন না। জোর করে আরোপ করতে চাইলে বাক্যের কোন অর্থ থাকে না। আরো ভাল ভাবে বুঝতে এই লেখাটি পড়ুন। আর এসব পড়েও মূলত কিছু বুঝবেন না বা বুঝতে চাইবেন না, কারণ হেদায়েত আল্লাহ পাকের কাছে, তাই শুদ্ধ মনে আল-কুরান পড়ুন, খামোকা আমাদের মত মূর্খদের কথা কেন শুনবেন।

মেরিনার ভাইয়ের একটি সুন্দর যুক্তি আমার পুরো বক্তব্য কে তুলে ধরতে পারে। বক্তব্যটি নিম্নরূপঃ
ধরা যাক আপনি অনেক দীর্ঘ একটি তাসের সারির সামনে দাঁড়িয়ে আছেন, আপনি দেখছেন একটি একটি করে তাস পড়ে যাচেছ এবং পড়ে যাওয়ার সময় সে পরের তাসটিকে ধাক্কা দিচ্ছে, ফলে পরের তাসটিও পড়ে যাচেছ, এভাবে একটি তাসের পতনের কারণ হচ্ছে তার পূর্বের তাসটি, তার পতনের কারণ তার পূর্বের তাসটি, তার পতনের কারণ তার পূর্বের তাসটি, এভাবে যেতে থাকলে একটি তাসে গিয়ে আপনাকে থামতেই হবে যেটি প্রথম তাস ৷ এখন যদি প্রশ্ন করা হয় যে, প্রথম তাসের পতনের কারণ কি? উত্তরে বলা যাবে না যে সেটিও একটি তাস, ফলে বুঝতে হবে যে প্রথম তাসের পতনের কারণ এমন কিছু যে নিজে তাস নয় ৷ হয়ত সে একজন মানুষ যে প্রথম তাসটিকে টোকা দিয়েছে ৷ এই মানুষটি যেহেতু তাস নয়, সেজন্য তাসের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যসূচক প্রশ্ন করা যাবে, এই মানুষের ক্ষেত্রে তা করা যাবে না ৷ যেমন তাসের ক্ষেত্রে প্রশ্ন করা যায় যে “তাসটি কি হরতন না ইস্কাপন?”, কিন্তু মানুষের ক্ষেত্রে এই প্রশ্নটি অবান্তর ৷ কিন্তু তা সত্ত্বেও তাসের পতনের পেছনে আদি কারণ হিসেবে মানুষ থাকার বিষয়টি বাস্তব ৷ ঠিক তেমনি স্রষ্টা যেহেতু সৃষ্টি নন কিংবা ফল নন, সেহেতু “তাঁর স্রষ্টা কে?” বা “কারণ কি?” এই প্রশ্নগুলি তাঁর বেলায় প্রযোজ্য নয় – কিন্তু তাঁর থাকার বিষয়টি বাস্তব ।